সারা রাজ্যের পাশাপাশি মহাসমারা হয়ে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে পালিত হল রথযাত্রা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-  সারা রাজ্যের পাশাপাশি মহাসমারা হয়ে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে পালিত হল রথযাত্রা। এদিন হরিরামপুর ব্লকের বিভিন্ন এলাকা থেকে সুসজ্জিত রথ হাজার হাজার মানুষের সমাগমে হরিরামপুর নাট মন্দিরে এসে উপস্থিত হয়। কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল এলাকায়। রথের দড়ি টানতে জগন্নাথ দেবের আশীর্বাদ লাভের আশায় ভক্তদের ভীর ইচ্ছে করে। উপস্থিত প্রত্যেকেরই উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *