ভোট প্রচারে সুকান্ত মজুমদার।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-ভোট প্রচারে সুকান্ত মজুমদার। পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের আউটিনা এলাকায় এবং বালুরঘাট ব্লকের জলঘর এলাকায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থীদের সাথে নিজের পরিচয় পর্বের পাশাপাশি এলাকার মানুষদের পরিচয় করিয়ে দেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তিনি তুলে ধরেন সাধারণ মানুষের মধ্যে।
বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি প্রার্থীদের নির্বাচনী প্রচারে মনোবল বাড়াতে এদিন প্রার্থীদের সাথে দেখা করে নিজ হাতে উত্তরীয় পরিয়ে দেন সুকান্ত মজুমদার।ভোট প্রচারে সাংসদ বেড়িয়ে সাংবাদিক দের প্রশ্নে জানান, নাকে খত দিয়ে কোর্টের কথা মানতে রাজি হচ্ছে কমিশন। কোর্ট জানিয়েছেন পঞ্চায়েত ভোট করাতে হলে বেশি করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে করাতে হবে।
এছাড়া ও সুকান্ত মজুমদার জানান এক ফেজে পঞ্চায়েত ভোট করান স্মভব নয়,কোর্টের কাছে কমিশন বিষয় টা জানিয়ে আরো কয়েক দফা ভোট বাড়িয়ে করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *