রাতের অন্ধকারে ফাঁকা বাড়িতে মেন গেটের লকহুক কেটে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- রাতের অন্ধকারে ফাঁকা বাড়িতে মেন গেটের লকহুক কেটে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভার নতুন ১৪ নম্বর ওয়ার্ডের বগুড়াপাড়ার ঘটনা। জানাগেছে, পেশায় ভিনরাজ্যের কর্মরত শ্যামল সরকারের বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে। তার অবর্তমানে বাড়িতে থাকতেন স্ত্রী চঞ্চলী সরকার। বেশকয়েকদিন আগে বাংলাদেশের এক আত্মীয়ের বাড়িতে বিয়ের নেমন্তন্ন খেতে যান চঞ্চলী। আজ তার বাড়িতে ফেরার কথা ছিল। তার মাঝেই এমন ঘটনা ঘটেছে। এদিন ভোরে ঘটনা প্রত্যক্ষ করেই কান্নায় ভেঙ্গে পড়েছেন মহিলার বোন চম্পা দাস। তিনি জানিয়েছেন, তার ভাইজি ফারাক্কায় চাকরি করে। প্রথমে ভেবেছিলেন সে এসেছে। কিন্তু পরে লক্ষ্য করেন বাইরের গ্রীলের তালা ঠিক রয়েছে। কিন্তু মেন গেটের লকহুক কাটা। দুষ্কৃতিরা গ্রীল টপকে মেন গেটের লকহুক কেটে ভেতরে ঢুকে চুরি করেছে। তবে কত পরিমাণ চুরি হয়েছে তা ভেতরে ঢোকার করেই পরিষ্কার হবে।
***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *