দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় চালু হলেও চার মাস যাবত উপাচার্য না থাকায় এখন প্রায় পঠন পাঠন পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:-বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকার কারণে সমস্যায় পড়েছে পড়ুয়ারা। ৩বছর আগে দক্ষিণ দিনাজপুর জেলায় অস্থায়ী ভাবে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় চালু হলেও চার মাস যাবত উপাচার্য না থাকায় এখন প্রায় পঠন পাঠন পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। আর এই কারণে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তৃতীয় সেমিস্টার এর পড়ুয়াদের। সেকারণে একদল পড়ুয়া বিক্ষোভ প্রদর্শন করলো অস্থায়ী ভিসি দপ্তরের সামনে। তাদের দাবি সময় মত পরীক্ষা দিয়েও তৃতীয় সেমিস্টারের পরীক্ষা ফলাফল এখনো তারা জানতে পারছেননা শুধু তাই নয় আগামী কয়েক মাসের মধ্যে চতুর্থ সেমিস্টার শুরু হতে চলছে । এছাড়া পঠন-পাঠনের ক্ষেত্রে প্রয়োজনীয় অধ্যাপক নেই এই ইউনিভার্সিটিতে। এই সমস্ত সমস্যার কারণে তাদের এই বিক্ষোভ। যদিও এই সমস্ত বিষয়টি বালুরঘাট কলেজের প্রিন্সিপাল তথ দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্ট্রার পঙ্কজ কুন্ডু জানান, বেশ কয়েক মাস ধরে এই সমস্যা চলছে তিনি বলেন। বিষয়টি নিয়ে রাজ্যপালের দপ্তরের কথা হয়েছে এবং রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রীর কাছেও জানানো হয়েছে খুব তাড়াতাড়ি সমস্যা সমাধান হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *