“একটা গুন্ডা কখনও হোম মিনিস্টার হয়?” নাম না করে নিশীথকে নিশানা মমতার।

মনিরুল হক, কোচবিহার: প্রথমবার পঞ্চায়েত ভোটের নির্বাচনে প্রচারে নেমে পড়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুখ্যমন্ত্রী প্রথম নির্বাচনী সভা করলেন কোচবিহার ১ নম্বর ব্লকের চান্দামারির প্রাণনাথ হাইস্কুলের মাঠে। এই নির্বাচনী সভা থেকেই তিনি শুরু করে দিলেন পঞ্চায়েত ভোটের প্রচার। সেই পঞ্চায়েত নির্বাচনী সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি বলেন, “একটা গুন্ডা কখনও হোম মিনিস্টার হয়? এখানে যখন বিএসএফ লোককে গুলি করে মেরে দিচ্ছে,তখন উনি আফ্রিকায় ঘুরছেন। তারপর ১০০ গাড়ির কনভয় নিয়ে ঢুকে পড়বেন ভোটে”। মমতা মনে করিয়ে দেন,পঞ্চায়েত ভোটের সময়ে ওভাবে লম্বা কনভয় নিয়ে ঢোকা যাবে না।

উল্লেখ্য,পঞ্চায়েত ভোটে গাড়ির ব্যবহার নিয়ে একটি নির্দেশিকা দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তাতে বলা হয়েছে,ভোট প্রচারে বা মিছিলের জন্য গাড়ি ব্যবহার করতে গেলে আগে অনুমতি নিতে হবে। সীমিত সংখ্যায় গাড়ি ব্যবহারের অনুমতি দিতে পারে কমিশন। কিন্তু মনোনয়ন স্কুটিনির দিনে সাহেবগঞ্জ বিডিও অফিসে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ১৪৪ ধারা ভেঙে ঢোকার চেষ্টা করেন। সেখানে পুলিশের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে নিশীথ। পড়ে নিশীথ প্রামাণিক তার বাড়িতে ও তার উপর হামলা হয় বলে অভিযোগ করেছেন মন্ত্রী। সেই ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড বেঁধেছিল দিনহাটায় সাহেবগঞ্জে। এই ঘটনার দায় নিশীথ চাপিয়ে ছিলেন মন্ত্রী উদয়ন গুহের বিরুদ্ধে। এদিন সরাসরি নিশীথকে গুন্ডা বলে মন্তব্য করলেন মমতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *