চাকদহ ব্লকের রাউতাড়ি জিপির ৯১/২১১ নম্বর বুথের ভারতীয় জনতা পার্টীর প্রার্থী শেফালী বিশ্বাসের বাড়িতে হামলা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নমিনেশন জমা দেওয়ার পর থেকেই বাড়ি ছাড়া ভারতীয় জনতা পার্টীর এক মহিলা প্রার্থী।বাড়ি ফিরে দেখেন, তালা লাগানো থাকলেও পাশের দরজা ভাঙ্গা।ঘরের ভিতর লন্ডভন্ড অবস্থায় পরে রয়েছে জিনিস পত্র।ঘটনাটি ঘটেছে চাকদহ ব্লকের রাউতাড়ি জিপির ৯১/২১১ নম্বর বুথের ভারতীয় জনতা পার্টীর প্রার্থী শেফালী বিশ্বাসের বাড়িতে। মঙ্গলবার সন্ধ‍্যাবেলায় তিনি কর্মী সমর্থকদের নিয়ে চাকদহ থানায় যান অভিযোগ জানান এবং নিরপত্তা চাইলেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এমন ঘটনা কি করে ঘটলো আর কি জন্য এমন ভেতরে ঢুকে লন্ডভন্ড করলো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *