সুষ্ঠ পঞ্চায়েত নির্বাচন করবার লক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় আরও ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছালো।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলায় সুষ্ঠ পঞ্চায়েত নির্বাচন করবার লক্ষ্যে গত রোববার এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছিল। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলায় আরও ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছালো। এদিন বালুরঘাট রেল স্টেশনে ইলেকশন স্পেশাল ট্রেন করে মোট ১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছায় বালুরঘাট রেল স্টেশনে। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার জন্য সাত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এদিন এসে পৌঁছায়। কেন্দ্রীয় বাহিনী বালুরঘাট রেলস্টেশনে এসে পৌঁছালে বালুরঘাট থানার আধিকারিকরা বালুরঘাট রেল স্টেশনে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছলে তাদের ফুলের তোড়া দিয়ে দুই জেলার সিও কে অভ্যর্থনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *