পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুবার্ষিকী । প্রতিবছর আট নম্বর ওয়ার্ডে এই দিনটি পালিত হয়। শুধুমাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নয় পাশাপাশি প্রত্যেক মনীষীর জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী পালন করেন ১৮ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা এমসিআইসি প্রদীপ রহমান। তাই প্রতি বছরের ন্যায় এ বছরও শ্রদ্ধার সাথে পালিত হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুবার্ষিকী। প্রতিকৃতিকে মাল্যদান করেন পৌর পিতা প্রদীপ রহমান। প্রদীপ রহমান বলেন, প্রতিবছর এই দিনটি শ্রদ্ধার সাথে আমরা পালন করি। কারণ তার বই পড়েই আমরা ছোট থেকে বড় হয়ে। তাই মহান ব্যক্তির মৃত্যু দিবস পালন করা আমাদের নৈতিক কর্তব্য।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুবার্ষিকী পালিত হল ১৮ নাম্বার ওয়ার্ডে।












Leave a Reply