
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ছেলে ধরা বেরিয়েছে আতঙ্কে উত্তাল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা। দ্রুত এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার জাড়া গ্রামে। খবর পেয়ে এলাকায় চন্দ্রকোনা থানার বিশাল পুলিশ বাহিনী যায়। উত্তেজনা সামাল দিতে পুলিশ হিমশিম খায়। শেষে নামাতে হয় সিআরপিএফ।
“ঘটনার সূত্রপাত আজ দুপুরে। চন্দ্রকোনার জাড়া গ্রামে এক অপরিচিত ব্যক্তিকে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখেন স্থানীয়রা। আর তা থেকেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে ‘ছেলেধরা’ গুজব।
ছেলে ধরা সন্দেহে আটক ব্যক্তির নাম সিরাজুল আলী, হুগলির গোঘাটের রামানন্দপুরের বাসিন্দা।
উত্তেজিত জনতা কোন কিছু না বুঝে, সত্য-মিথ্যা যাচাই না করেই ওই ব্যক্তির ওপর চড়াও হয় ।মুহূর্তের মধ্যে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়।”
“খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার বিশাল পুলিশ বাহিনী। কিন্তু জনরোষ এতটাই তীব্র ছিল যে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত উত্তেজিত জনতাকে শান্ত করতে এলাকায় নামানো হয় সিআরপিএফ (CRPF)। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সব দিক খতিয়ে দেখছে। এলাকায় এখনও চাপা উত্তেজনা আছে।
উল্লেখ্য”পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে বারবার সতর্ক করা হচ্ছে—গুজবে কান দেবেন না। আইন নিজের হাতে তুলে নেবেন না। কোনো ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে মারধর না করে সরাসরি পুলিশের হাতে তুলে দিন।”
গুজবের জেরে এই অশান্তি ও জনরোষ আর কতদিন? প্রশ্ন তুলছে সচেতন নাগরিকরা!












Leave a Reply