নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- দুষ্কৃতীদের বেধড়ক মারে গুরুতর আহত এক রেল কর্মী। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই রেল কর্মী। ঘটনাটি নদীয়ার শান্তিপুর ফুলিয়ার E59C Bai 3 রেল গেটের। আক্রান্ত রেলকর্মী চন্দ্রশেখর দোসাতের অভিযোগ। গতকাল রাতে তিনি ওই রেলগেটে কর্মরত ছিলেন। ডাউন শান্তিপুর লোকাল ছেড়ে যাবে বলে তিনি নিয়ম অনুসারে রেলের গেট ফেলে দেন। তখনই তিন দুষ্কৃতী বাইকে করে এসে রেলগেট তুলে দেওয়ার জন্য হুমকি দেয় তাকে। যদিও নিয়ম ভাঙ্গতে নারাজ হয় ওই রেল কর্মী। অভিযোগ তখনই ওই দুষ্কৃতীরা বাইক থেকে নেমে হঠাৎই তার উপরে চড়াও হয় এরপর কিল ঘুসি চড় মারতে থাকে। প্রতিবাদ করলে ভারী বস্তু দিয়ে বেধড়ক মারধর করে ওই দুষ্কৃতীরা। ঘটনাস্থলেক্তা অবস্থায় লুটিয়ে পড়ে ওই রেল কর্মী। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, যদিও অবস্থার অবনতি হলে রানাঘাট আনুলিয়া হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসকেরা। তবে সেখানেও তার অবস্থা আরো অবনতি হলে তাকে অন্যত্র স্থানান্তর করা হয়। এই ঘটনায় রেলের আর পি এফ থানায় একটি অভিযোগ দায়ের হয়।
রেল কর্মীর সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে এখন রীতিমতো আতঙ্কে তার পরিবার।
হাসপাতালের বেডে শুয়ে ওই রেলকর্মীর আবেদন, তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। কর্মরত অবস্থায় তার সাথে যে ঘটনা ঘটলো দ্বিতীয়বার যাতে আবারো সেই ঘটনা না ঘটে তার জন্য তিনি নিরাপত্তার আবেদন করছেন।
যদিও রেল কর্মীকে মারধরের ঘটনায় তদন্তে রেলের আরপিএফের আধিকারিকরা।












Leave a Reply