নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- চাপড়া থানার কুখ্যাত দুষ্কৃতী হাত কাটা মাসুদ মণ্ডল সহ গোটা গ্যাংকে গ্রেপ্তার করলো চাপড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে চাপড়া বাঙালঝির একটি মাঠে আগ্নেয়াস্ত্র নিয়ে দাঁড়িয়ে ছিল দুষ্কৃতীরা। চাপড়া থানার আইসি গোপন সূত্রে খবর পেয়ে ঘিড়ে ফেলে তাদের। এরপর তাদের কাছ থেকে উদ্ধার করছে ৭ এম এম পিস্তল ৫ রাউন্ড গুলি,৮ টি তাজা বোমা সহ একাধিক অস্ত্র। ধৃতদের নাম
মাসুদ মণ্ডল,সুমির মণ্ডল,সাহাজামাল মণ্ডল,আলিম ধৃতদের বাড়ি চাপরা থানা এলাকাতেই। জেলা পুলিশ কুখ্যাত দুষ্কৃতী হাত কাটা মাসুদকে দীর্ঘদিন ধরে খুজছিল। এধাকি খুনের সঙ্গে জড়িত বলে জানা গেছে পুলিশ সূত্রে।
তাজা বোমা আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে গ্রেপ্তার কুখ্যাত দুষ্কৃতী সহ তার গোটা গ্যাং।












Leave a Reply