নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই হানা দিল বিজেপির বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে। রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়। তিনি রানাঘাট পুরসভার তৃণমূলের চেয়ারম্যান ছিলেন। তার আমলেই রানাঘাট পুরসভায় নিয়োগ হয়েছিল। সেই বিষয় জিজ্ঞাসাবাদ করতে সিবিআই এদিন পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে আসে। সোমবার সকাল পৌনে দশটা নাগাদ আটজনের একটি প্রতিনিধির দল বিধায়ক পার্থসারথি বাড়িতে ঢোকে। এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে পার্থ সারথি চট্টোপাধ্যায়ের।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই হানা দিল বিজেপির বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে।












Leave a Reply