ফের পুলিশের মানবিক মুখ, হারিয়ে যাওয়া মানিব্যাগ কুরিয়ে পেয়ে ফিরিয়ে দিলেন মালিকের হাতে ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  ডিউটি রত অবস্থায় পুলিশ টহল দেওয়ার সময় কুড়িয়ে পায় একটি মানিব্যাগ যার মধ্যে ৪২০০ টাকা এবং প্রয়োজনীয় ডকুমেন্টস ছিল। এরপরই ডকুমেন্টের সূত্র ধরে খুঁজে বের করে মানিব্যাগের মালিক কে। হারিয়ে যাওয়া মানি ব্যাগ তুলে মালিকের হাতে তুলে দিলেন পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় মহালয়ার দিন রাত দুটো নাগাদ ফুলিয়া রঙ্গমঞ্চ এলাকায় ডিউটি করছিলেন ফুলিয়া, পুলিশ ক্যাম্পের এ এস আই প্রদীপ ঘোষ ও কনস্টেবল প্রভাত পাল , সেই সময় রাস্তার পাশে নজরে আসে একটি মানিব্যাগ। মানিব্যাগ টি হাতে তুলে খুলতেই চক্ষু চড়ক গাছ। দেখেন মানিব্যাগ এর ভিতরে রয়েছে ৪২০০ টাকা এবং একটি ভোটর কার্ড। এরপরেই পুলিশ খুঁজে বের করেন মালিক কে । জানা যায় ওই ব্যক্তির নাম পরেশ দত্ত বাড়ি ফুলিয়া পরেশনাথপুর এলাকায় পেশায় পান বিক্রেতা। পুজোর সামনে এহেনো ঘটনায় পুলিশকে সাধুবাদ জানান পরেশ দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *