নিজস্ব সংবাদদাতা, মালদা:- র্যাগিং এর জেরে মৃত ছাত্রের পরিবারের সাথে মঙ্গলবার সন্ধ্যায় দেখা করলেন মালদা জেলা তৃণমূলের নেতৃত্ব। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ছিলেন সহ-সভাপতি এটিএম রফিকুল হোসেন উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি, সহ অন্যান্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালদা জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী জানান আজ তারা মৃত ছাত্রের পরিবারের দেখা করে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিলেন তারা। পাশাপাশি তিনি আরো জানান যারা এই ধরনের রেগিং এর ঘটনা ঘটিয়েছে ওই ছাত্রের সাথে তাদের বিরুদ্ধে সমস্ত রকম আইনি ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো জানান জেলা পুলিশ সুপার থেকে থানার আইসি সকলের সাথে কথা হয়েছে এই বিষয়ে। এছাড়াও জানান দরকার পড়লে মালদা জেলা তৃণমূলের নেতৃত্বের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে তারা দেখা করবেন। উল্লেখ্য নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে রেগিংয়ের শিকার হলো মালদার আদিবাসী এক ছাত্র, এমনই অভিযোগ পরিবারের। আর সেই রেগিংয়ের জেরে মানসিকভাবে ভেঙে পড়ায় বাড়ির বাথরুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় পিএইচডি পাঠরত ওই ছাত্র। সোমবার সকালে মালদার গাজোল থানার শীসাডাঙ্গা এলাকায় বাড়ির বাথরুম থেকে ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে মৃতদেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে তদন্তকারী পুলিশ কর্তারা।
এই ঘটনায় আমরা সংশ্লিষ্ট ইউনিভার্সিটির কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ জানাবো এবং পুরো ঘটনার ব্যাপারেও নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছেও একটি লিখিত নালিশ জানানো হবে।
গাজোল থানার পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো ঘটনাটি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
র্যাগিং এর জেরে মৃত ছাত্রের পরিবারের সাথে মঙ্গলবার সন্ধ্যায় দেখা করলেন মালদা জেলা তৃণমূলের নেতৃত্ব।












Leave a Reply