জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন করা হল পুড়াটুলি মহিলা সার্বজনীন দুর্গোৎসব পূজা মন্ডপের।

নিজস্ব সংবাদদাতা, মালদা: – জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন করা হল পুড়াটুলি মহিলা সার্বজনীন দুর্গোৎসব পূজা মন্ডপের। উদ্বোধন করলেন বাংলা খ্যাত অভিনেতা কৌশিক ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। জানা যায় মহিলা দ্বারা পরিচালিত এই ক্লাব প্রতি বছরই মালদা বাসিকে কিছু না কিছু চমক দিয়ে থাকে। এবছর তাদের থিম সথীপীঠ মন্দির দর্শন। এই বিষয়ে এই পূজা কমিটির অন্যতম পৃষ্ঠপোষক প্রসেনজিৎ দাস জানান, মহিলা দ্বারা পরিচালিত এই পুজো। আজ বিশিষ্ট অভিনেতা কৌশিক ব্যানার্জি এই পুজা মণ্ডপের উদ্বোধন করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *