পুজোর প্রাক মুহূর্তে ভয়াবহ কান্ডে সর্বস্বান্ত হল এক দিন মজুরের পরিবার।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- পুজোর প্রাক মুহূর্তে ভয়াবহ কান্ডে সর্বস্বান্ত হল এক দিন মজুরের পরিবার। আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি বাড়ি। ভস্মীভূত হল বাড়ির সমস্ত আসবাবপত্র, মজুত খাদ্যশস্য সহ, নগদ টাকাকড়ি। স্বভাবতরই এই আকস্মিক বিপদের বুকফাটার কান্নায় ভেঙে পড়লেন পরিবারের সদস্যরা ও পরিবারের আত্মীয় স্বজন। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার মথুরাপুর ধরমুরুটোলা এলাকায়। ঘটনায় পুলিশ ও দমকলে খবর দেওয়া সত্ত্বেও ‘সময়মতো কেউ না আসায় ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *