আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতিকে গ্রেফতার করল মালদহের হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-কালীপূজার মুখে বড়োসড় সাফল্য পুলিশের।আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতিকে গ্রেফতার করল মালদহের হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।আজ মঙ্গলবার ভোর চারটা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার গোলামোড় এলাকা থেকে ওই দুষ্কৃতিকে গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বলে খবর।পুলিশ সূত্রে জানা গিয়েছে,ওই দুষ্কৃতির নাম রেজাউল করিম(২৪)ওরফে বাবু।বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার রাঙ্গাইপুর এলাকায়।তার কাছ থেকে একটি পাইপগান ও একটি বুলেট উদ্ধার হয়েছে।আজ দুপুর একটা নাগাদ চাঁচল মহকুমা আদালতে হাজির করা হয়েছে।প্রাথমিক ভাবে পুলিশের অনুমান,এলাকায় কোনো দুষ্কৃতীমূলক কর্মকাণ্ডের জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল সে।পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গোলামোড়ে হাজির হয়।অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ ওই দুষ্কৃতিকে ধরে ফেলেন।তার শরীর তল্লাশি করে একটি পাইপ গান ও একটি বুলেট উদ্ধার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *