কুড়ি বছর পর প্রাক্তন প্রেমিকের সঙ্গে নতুন করে সম্পর্ক, বেড়াতে গিয়ে ভয়ংকর পরিনিতি প্রেমিকার।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  ঘুরতে এসেছিলেন কুড়ি বছর আগের প্রেমিকের সঙ্গে। সেখানেই প্রেমিকের হাতে রক্তাক্ত হলেন মহিলা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো নদীয়ার মাজদিয়ায়। কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। জানাজায় ওই মহিলার নাম কল্পনা সরকার, বাড়ি শিলিগুড়ির ধুপগুড়ি থানা এলাকায় । যুবকের নাম রঞ্জিত সরকার, বাড়ি নদীয়ার কৃষ্ণনগর মলুয়া পাড়ায় । জানা যায় আজ থেকে কুড়ি বছর আগে শিলিগুড়িতে এক আত্মীয়র বাড়িতে গিয়েছিল রঞ্জিত সেখান থেকেই ভালোবাসার সম্পর্ক হয় কল্পনার। পরবর্তীতে সম্পর্কের ভাটা , বিয়ে পর্যন্ত গরাইনি। স্বাভাবিকভাবেই দুজন দুজনের মতো সংসার জীবন শুরু করেন। কিন্তু হঠাৎই কুড়ি বছর পর ফের প্রাক্তন প্রেমিকের সঙ্গে যোগাযোগ হয় কল্পনা দেবীর। পুরনো সম্পর্কের দানা বাধতেই দুজনেই নদীয়ার মাজদিয়ার শিবনিবাস মন্দিরে বেড়াতে আসেন তাঁরা। মন্দিরের পাশেই একটি লজে ভাড়া নেন। অভিযোগ এদিন সন্ধ্যায় মদ্যপান করেন রঞ্জিত। এর পরেই তাদের মধ্যে বচসা সৃষ্টি হয়। অভিযোগ সেই সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রঞ্জিত। রক্তাক্ত অবস্থায় আর্তনাদ করতে থাকেন কল্পনাদেবী। এরপরই কল্পনাকে উদ্ধার করে কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় । খবর পেয়ে কল্পনার পরিবারের লোকজন ছুটে আসেন হাসপাতালে । তবে এই ঘটনার পর থেকেই পলাতক রঞ্জিত। ইতিমধ্যেই পুলিশ রঞ্জিতের খোঁজে তল্লাশি শুরু করেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *