বেপরোয়া বাসের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু ।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া:- বেপরোয়া বাসের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু । বেপরোয়া বাসের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু ঘিরে উত্তেজনা | ঘটনাটি ঘটে হাওড়া নেতাজিসুভাষ রোডের দালাল পুকুর এলাকায় | সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া পাবলিক বাসের ধাক্কায় মৃত্যু হয় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির | ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতের ধরা পরে বাসটি। চ্যাটার্জীহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক করে বাসটি কে । আটক করা হয় বাসের চালককেও | প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী জানা যায় এক সাইকেল আরোহী যাচ্ছিলেন সাইকেল নিয়ে হঠাৎ বাসটি ধাক্কা মারে এবং ঘটনাস্থান তার মৃত্যু হয়। এই নিয়ে এলাকায় সাময়িক উত্তেজনা দেখা যায়। ঘটনাস্থলে চ্যাটার্জিহাট থানার পুলিশ এসে মৃতদেহটি নিয়ে যায় এবং পরিস্থিতি সামাল দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *