১০০ দিনের কাজের টাকা আদায়ের দাবিতে তৃণমূলের পথসভা সারেঙ্গায়।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া: – ১০০ দিনের কাজের টাকা আদায়ের দাবিতে তৃণমূলের পথসভা সারেঙ্গায়। দীর্ঘ কয়েক মাস যাবৎ কেন্দ্র সরকার রাজ্য সরকারকে ১০০ দিনের কাজের টাকা না দেওয়ায় বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছে তৃণমূলের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে জেলা স্তরে বিভিন্ন নেতৃত্ববৃন্দ। তেমনি রাজ্যজুড়ে প্রতিবাদ সভা চলছে অহরহ। হাওড়া জেলা সাঁকরাইল ব্লকে সারেঙ্গা পঞ্চায়েতের অন্তর্গত সারেঙ্গা পোলে বুধবার সন্ধ্যায় এক পথসভা অনুষ্ঠিত হলো তৃণমূল অঞ্চল সভাপতির আহবানে। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি অমৃত বোস, সারেঙ্গা অঞ্চল তৃণমূল সভাপতি দিব্যেন্দু নস্কর, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি নবনীতা নস্কর, অঞ্চল যুব সভাপতি সনু মাকাল, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মান্নান মোল্লা, আই এন টি টি ইউ সি ব্লক সভাপতি শেখ আহমেদ, সমগ্র অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন আশুতোষ টকাল। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলে বিভিন্ন নেতৃত্ববৃন্দ এবং কর্মীবৃন্দরা। ১০০ দিনের শ্রমিকের মজুরির টাকা বিজেপি সরকার বঞ্চিত করার তৃণমূলের প্রত্যেক নেতৃত্ববৃন্দ কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করলেন এবং জনসাধারণের উপর আস্থা রাখতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। এছাড়াও তৃণমূলে বিভিন্ন নেতৃত্ববৃন্দ বিরোধী দলের বিরুদ্ধে বিষদোগর করতে শোনা গেল। পরিশেষে তৃণমূল সরকারের বিভিন্ন জন্ মুখী প্রকল্পের কথা তুলে ধরা হলো জনসাধারণের উদ্দেশ্যে। আগামী লোকসভা নির্বাচনে বিপুলভাবে তৃণমূল কংগ্রেসকে জয়ী করার জন্য আহ্বান জানানো হয় পথ সভার স্থল থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *