নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আবারও ভেজাল ঘি এর কারখানায় হানা পুলিশ এর উদ্ধার বিপুল পরিমাণ নকল ঘি। ঘি তৈরির কারখানা সিল করলো শান্তিপুর থানার পুলিশ। সূত্রের খবর, বৃহস্পতিবার ভোর রাতে শান্তিপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ফুলিয়া এলাকার একটি ঘি তৈরির কারখানায় হানা দিয়ে প্রায় 250 কেজি নকল ঘি ও 100 কেজি নকল ঘি তৈরির সরঞ্জাম আটক করে। অভিযোগ, আসল ঘি এর সাথে রিফাইন ও পাম অয়েল মিশিয়ে নকল ঘি তৈরি হতো ওই কারখানায়। পরে ঘি তৈরির কারখানাটি সিল করেছে শান্তিপুর থানার পুলিশ। ঘটনায় নকল ঘি কারবারের সাথে যুক্ত এক ব্যক্তিকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে শান্তিপুর পুলিশ। আর করা এই নকল ঘি ব্যবসার সাথে যুক্ত তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর পুলিশ।
আবারও ভেজাল ঘি এর কারখানায় হানা পুলিশ এর উদ্ধার বিপুল পরিমাণ নকল ঘি।












Leave a Reply