ডিজিটাল যুগের রমরমাতে প্রায় হারিয়ে গিয়েছে মাটির প্রদীপ।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ডিজিটাল যুগের রমরমাতে প্রায় হারিয়ে গিয়েছে মাটির প্রদীপ। সে জায়গা দখল করেছিল টুনি বাল্ব। এবার টুনি বাল্বেরও দিন গেল বলে। আপাতত দিওয়ালির বাজারে চাহিদার তুঙ্গে এলিডি লাইটের। আর মাত্র ক’টা দিন বাদেই কালীপুজো। ঘর-বাড়ি সাজাতে বাজারে ঢল নেমেছে এলিডি লাইটের বিভিন্ন ভ্যারাইটির। কোনওটা ক্রমাগত ঘুরে ঘুরে আলো ছড়িয়ে দিচ্ছে, কোনওটা আবার এক জায়গায় থেমে থেকেই চারদিক আলোকিত করছে। আলিপুরদুয়ারের ফালাকাটা শহরের ভিন্ন ভিন্ন দোকানে এই আলো কিনতে ভিড় জমিয়েছেন ক্রেতারা। ফালাকাটা শহরের এক লাইট বিক্রেতা বলেন, ‘গত বছরও টুনি বাল্বের দাপট ছিল। কিন্তু এই বছর এলিডি লাইটের চাহিদা অনেক বেশি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *