নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ গত ৮ ই নভেম্বর গঙ্গাজলঘাটি ব্লকের নিধিরামপুর গ্রামে এক যুবকের ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। জানা যায় ওই যুবকের নাম শুভদীপ মিশ্র , তিনি সক্রিয় ভাবে বিজেপি করতেন। তারপর থেকেই ব্যপক চাঞ্চল্য ছড়ায় সমগ্র এলাকা। শুরু হয় রাজনৈতিক চাপানোতর। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় তৃণমূল কংগ্রেস শুভদীপ মিশ্র অরফে দীপু কে খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বিজেপির দাবিকে অস্বীকার করা হয়েছে।
এই রাজনৈতিক চাপানোতরের মাঝে নিধিরামপুরের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিলেন বাঁকুড়া জেলার বিশিষ্ট সমাজসেবী তথা দুর্লভপুর ট্রাক অনার্স অ্যাসোসিয়েনের সভাপতি গৌতম মিশ্র। আজ সকাল ১১টার সময় গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুরে বলেন আইনের উপর ভরসা রেখে সঠিক তদন্ত হোক এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন।
নিধিরামপুরে বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যুতে দুর্লভপুরে বললেন DTOA এর সভাপতি গৌতম মিশ্র।












Leave a Reply