গ্রামের কালীপুজোর আনুষ্ঠানিক উদ্বোধনে এলেন মন্ত্রী।

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া:- গ্রামের কালীপুজোর আনুষ্ঠানিক উদ্বোধনে এলেন রাজ্যের খাদ্য ও গণবণ্টন রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। আজ শনিবার বিকেলে ছাতনার ঝগড়াপুর গ্রামে নেতাজি ইউনাইটেড ক্লাব আয়োজিত সার্বজনীন কালী পূজার সুবর্ণ জয়ন্তী বর্ষের পুজো মণ্ডপের ফিতে কেটে মন্ডপ উন্মোচন করেন। এছাড়াও আজ গ্রামের কচিকাঁচাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়। এছাড়াও আজ এই পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র ও পঞ্চায়েত কর্মাধ্যক্ষ শংকর চক্রবর্তী ও ক্লাবের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *