বড়মার প্রতি শ্রদ্ধা ও ভক্তি জানানোর জন্যেই রানাঘাটের বাসিন্দা চিত্রশিল্পী গৌরব সরকার নারী মুখে ফুটিয়ে তুললেন বড়মার অবয়ব।

নদিয়া, নিজস্ব সংবাদদাতা:-  বড়মার প্রতি শ্রদ্ধা ও ভক্তি জানানোর জন্যেই রানাঘাটের বাসিন্দা চিত্রশিল্পী গৌরব সরকার নারী মুখে ফুটিয়ে তুললেন বড়মার অবয়ব। নৈহাটির বড়মা এ বছর 100 বছরে পদার্পণ করল। গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে অত্যন্ত জাগ্রত দেবী মা বড়মা। প্রত্যেক বছর বিশেষ করে কালীপুজোর সময় লক্ষ লক্ষ ভক্তরা বড় মার কাছে আসেন কেউ বড়মাকে দেখতে কেউবা পুজো দিতে। দিন যত যাচ্ছে নৈহাটির বড়মার মাহাত্ম্য ততই বিস্তার লাভ করছে গোটা দুনিয়া। আর তাই জন্য নদীয়ার রানাঘাট তালপুকুর পাড়ার বাসিন্দা চিত্রশিল্পী গৌরব সরকার বড়মার বহুদিনের ভক্ত। তার বহু দিনের ইচ্ছে ছিল বড়মার প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা কোন জীবন্ত নারীর ওপরে। এরপরেই অল্প অল্প করে সে সমস্ত সাজ সরঞ্জাম জোগাড় করে তার বান্ধবীর মুখে ফুটিয়ে তোলেন বড় মায়ের অবয়ব। হঠাৎ করে কেউ দেখেন চোখ ধাঁধিয়ে যাবে সাক্ষাৎ যেন জীবন্ত বড় মা রয়েছে দাঁড়িয়ে । তার এই শিল্প কলা ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে ।
কালীপুজোর আগেই উদ্বোধন হয়ে গিয়েছে নৈহাটির বড় মা কালীর স্থায়ী নতুন মন্দিরের, সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কষ্টি পাথরের বড়মার মূর্তিও। মন্দিরের কাছেই তৈরি হচ্ছে বড়মার সুবিশাল মাটির মূর্তি, প্রতিবছর এই মূর্তিতেই বড়মাকে পুজো করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *