নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- চাঁদার জুলুম এর শিকার এবার চিকিৎসক। কালী পুজোর চাঁদা দিতে অস্বীকার করায় ফুলিয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকে মারধর করার অভিযোগ উঠলো কিছু চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে। সূত্রের খবর, ফুলিয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সুজন দাস রবিবার সকালে শান্তিপুর থেকে কর্মস্থলে আসার সময় ফুলিয়া ঘোষ পাড়ায় রাস্তায় কিছু ব্যক্তি ওই চিকিৎসকের গাড়ী আটকে কালী পূজার চাঁদার দাবি করে। অভিযোগ চাঁদা দিতে অস্বীকার করায় ওই চাঁদা আদায়কারীরা ওই চিকিৎসককে মারধর করে। ঘটনায় ফুলিয়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছে ওই চিকিৎসক। ঘটনার তদন্ত শুরু করেছে ফুলিয়া ফাঁড়ির পুলিশ।
কালী পুজোর চাঁদা দিতে অস্বীকার করায় ফুলিয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকে মারধর করার অভিযোগ উঠলো কিছু চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে।












Leave a Reply