শ্রমিক কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চের আহ্বানে অবস্থান বিক্ষোভ।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- শ্রমিক কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চের আহ্বানে বকেয়া ৪০% মহার্ঘভাতা প্রদান, স্বচ্ছতার সাথে সমস্ত শূন্যপদ পূরণ, সমস্ত ক্ষেত্রে অনিয়মিত ও চুক্তিভিত্তিকদের নিয়মিতকরণ ও বেতন বৃদ্ধি, নয়া পেনশন স্কিম বাতিল করে পুরাতন পেনশনের ব্যবস্থা লাগু করা, জাতীয় শিক্ষা নীতি বাতিল, রাজ্যে বিভাজনের রাজনীতি বন্ধ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বুধবার পরিবার পরিজন সহ সারা রাত্রিব্যাপী গণঅবস্থান শুরু হয় বিকাল ৫.৩০ টায়। চলবে বৃহস্পতিবার সকাল ১০ টা পর্যন্ত। গণঅবস্থানের শুরুতে দাবিগুলির পক্ষে প্রস্তাব উত্থাপন করেন যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক মনোজিৎ দাস। বাবুপাড়া কর্মচারী ভবনের সামনে সংগঠিত এই
গণঅবস্থানে পরিবার পরিজনসহ কর্মচারী ও শিক্ষক সংগঠনের কর্মীবাহিনী এবং সমস্ত সংগঠনের নেতৃত্বরা উপস্থিত হয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অবস্থানের রাত্রি যাপন করবেন বলে জানা গেছে।
বাম সমর্থিত যৌথ সংগ্রাম মঞ্চের সরকারি কর্মচারীরা রাতভর শেষে বৃহস্পতিবার সকালেও DA এর দাবিতে আন্দোলনকারীরা রাস্তায়।বৃহত্তর আন্দোলনে আমার হুমকি আন্দোলনকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *