আজ থেকে শুরু হলো বালুরঘাট পৌরসভা পরিচালিত “ফুলমেলা – ২০২৪” ।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- আজ থেকে শুরু হলো বালুরঘাট পৌরসভা পরিচালিত “ফুলমেলা – ২০২৪” । এদিন ১৯ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত বালুরঘাট সুরেশ রঞ্জন পার্কে অনুষ্ঠিত হবে এই ফুলমেলার পুষ্প প্রতিযোগিতা ও প্রদর্শনী। প্রতিদিন দুপুর দুটো থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে।
এদিনের ফুল মেলার উদ্বোধন করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর গন এবং অন্যান্য আধিকারিকরা। ফুলমেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *