মাদক ও নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হল কালচিনিতে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- মাদক ও নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হল কালচিনিতে। মঙ্গলবার সকালে গোদামডাবরী থেকে কালচিনি চৌপথি পর্যন্ত পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মূলত মাদক ও নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কালচিনি ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়। যেখানে ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন। তাদের দুটি বিভাগে ভাগ করে যুবক ও যুবতীদের মধ্যে প্রথম থেকে তৃতীয় স্থান অর্জনকারীদের কালচিনি ব্যবসায়ী সমিতির তরফে পুরস্কিত করা হয়। উক্ত এদিনের এই প্রতিযোগিতায় কালচিনি থানার ওসি গৌরব হাসদা, কালচিনি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত গোয়েল সহ পার্শ্ববর্তী এলাকার ব্যবসায়ী সমিতির সদস্যরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *