পৌর স্টেডিয়ামে আসতে চলেছে মুখ্যমন্ত্রী, প্রস্তুতিপর্ব প্রায় শেষের দিকে মঙ্গলবার মাঠ পরিদর্শনে জেলা শাসক মহকুমা শাসক ও প্রশাসনের শিষ্যকর্তারা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পৌর স্টেডিয়ামে আসতে চলেছে মুখ্যমন্ত্রী, প্রস্তুতিপর্ব প্রায় শেষের দিকে মঙ্গলবার মাঠ পরিদর্শনে জেলা শাসক মহকুমা শাসক ও প্রশাসনের শিষ্যকর্তারা। নদীয়া জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে নদীয়া জেলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরপর বেশ কয়েকটি কর্মসূচিকে ঘিরে প্রশাসনিক ব্যস্ততা চলছে যথেষ্টই। নদীয়ার কৃষ্ণনগরে সার্কিট হাউজে আগামীকাল রাতে প্রবেশ করছে মুখ্যমন্ত্রী, ১ তারিখ সকাল ১১ টার মধ্যে কৃষ্ণনগরে করবেন জনসভা। এরপর বেলা একটাই শান্তিপুর পৌর স্টেডিয়ামে কর্মী সভায় যোগ দেবেন তিনি। সূত্রের খবর সরকারি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শান্তিপুর কে বিশেষভাবে কিছু উপহার দেওয়া হবে মুখ্যমন্ত্রীর হাত ধরে। মঙ্গলবার সকাল থেকেই পৌর স্টেডিয়ামে নিরাপত্তার পাশাপাশি প্রস্তুতি চলছে জোর কদমে। স্টেডিয়াম মাঠ পরিদর্শনে আসেন নদীয়া জেলাশাসক এস অরুন প্রসাদ সাথে ছিলেন মহকুমা শাসক রৌনক আগরওয়াল। এছাড়াও ছিলেন শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক শিষ্য কর্তারা। তবে শুধু স্টেডিয়াম চত্বর নয়, গোটা শান্তিপুর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এখন থেকেই। লাগানো হয়েছে কয়েকশো সিসি ক্যামেরা। তবে আগামী বৃহস্পতিবার শান্তিপুর পৌর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভায় ৩০ হাজারেরও বেশি কর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত হওয়ার সম্ভাবনা বলে জানিয়েছেন বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *