শিব রাত্রি উপলক্ষে আলিপুরদুয়ার ডিপো থেকে প্রতি আধ ঘন্টা অন্তর বাস দেবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- কাল থেকে শুরু হচ্ছে শিব চতুর্দশী। শিব রাত্রি উপলক্ষে শিব তীর্থে বিশেষ বাস পরিষেবা দেবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। বক্সা পাহাড়ে জয়ন্তী মহাকালে গত বছর ১০ লক্ষাধিক মানুষের ভির হয়েছিলো। এবার ভোর পাচটা থেকে আলিপুরদুয়ার ডিপো থেকে প্রতি আধ ঘন্টা অন্তর বাস দেবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। মন্দিরে পৌছানোর জন্য শিলিগুড়ি ও কোচবিহার থেকেও বিশেষ বাস চালু করা হচ্ছে। পূন্যার্থীদের পরিষেবা দিতে ১৫ টি এক্সট্রা বাস নামাচ্ছে এন বি এস টি সি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *