দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল কে গ্রেফতারের প্রতিবাদে পথে নামল আম আদমি পার্টি।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল কে গ্রেফতারের প্রতিবাদে পথে নামল আম আদমি পার্টি। এদিন দক্ষিণ দিনাজপুর জেলা আম আদমি পার্টির পক্ষ থেকে বালুরঘাটের কলেজ মোড় এলাকায় বিক্ষোভ প্রদর্শন করা হয়।
আম আদমি পার্টির দক্ষিণ দিনাজপুর জেলা অধ্যক্ষ মৃত্যুঞ্জয় বসাক জানান, তাকে প্রশ্ন করার জন্য আন্যায় ভাবে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু এতদিনেও তাকে বেল দেওয়া হয়নি। দুই বছরের পুরনো কেসে ঠিক ভোটের আগে তাকে গ্রেফতার করা হয়েছে। এর প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ প্রদর্শন চলছে। পাশাপাশি তুমি আরো জানান, বাংলায় আমার দুই পার্টির কোন প্রার্থী নেই। তবুও আমরা এই ঘটনার পর রাজ্য জুড়ে বিজেপির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব।

বাইট- মৃত্যুঞ্জয় বসাক, আম আদমি পার্টির জেলা অধ্যক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *