
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ :- বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে বালুরঘাট শহরে আজ ২৮শে মার্চ বৃহস্পতিবার, ২০২৪ সকাল ১০টায় জনগণের বর্জন বাংলা বিরোধীদের বর্জন তৃণমূলই করবে অধিকার অর্জন – এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য মিছিল হলো । বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে নামাবঙ্গী লোকনাথ মন্দিরে পূজা দিয়ে শুরু করে ৮ নং ও ৭ নং ওয়ার্ড পরিক্রমা করে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষদেরকে শুভেচ্ছা বিনিময় করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃনমূল কংগ্রেস সহ-সভাপতি শ্রী সুভাষ চাকি, বালুরঘাট শহর তৃনমূল কংগ্রেস সভাপতি শ্রী প্রীতম রাম মন্ডল, বালুরঘাট পৌরসভার পৌরপিতা শ্রী অশোক মিত্র, বালুরঘাট পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলার শ্রীমতি শিখা মহন্ত সাহা চৌধুরী, বালুরঘাট পৌরসভার এম সি আই সি শ্রী বিপুল কান্তি ঘোষ, ৮নং ওয়ার্ড কাউন্সিলার শ্রী সুরজিৎ সাহা, ৯নং ওয়ার্ড কাউন্সিলার শ্রী পরিমল হালদার, ১০নং ওয়ার্ড কাউন্সিলার শ্রীমতি শিপ্রা খা, ২নং ওয়ার্ড কাউন্সিলার শ্রীমতি সীমা দাস সরকার শহর তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।












Leave a Reply