লোকসভা নির্বাচনে প্রচারের ঝড় তুললেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী বিপ্লব মিত্র।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:- লোকসভা নির্বাচনে প্রচারের ঝড় তুললেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী বিপ্লব মিত্র। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচারের পাশাপাশি এদিন বিকেলে কালিতলা থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক মিছিল বের করা হয়।মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে গঙ্গারামপুর চৌপতি এলাকায় এসে শেষ হয়। সেখানেই এক নির্বাচনী পথসভার আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পথসভায় তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র ছাড়াও হাজীর ছিলেন পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, তৃণমূল নেতা অমলেন্দু সরকার, সন্তোষ হাসদা সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। এদিনের পথসভা থেকে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা সহ 100 দিনের কাজের টাকা ও প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্রকে তোপ দাগেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র।[বালুরঘাট ৬ নং লোকসভা কেন্দ্রের তৃণমূলের মনোনীত প্রার্থী তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *