শুরুতেই মনোনয়ন পত্র জমা দিয়ে চমক বালুরঘাট লোকসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী বীরেন মহন্ত।।।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – শুরুতেই মনোনয়ন পত্র জমা দিয়ে চমক বালুরঘাট লোকসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী বীরেন মহন্ত। রাজ্যের শাসক এবং প্রধান বিরোধী দলকে পেছনে ফেলে এদিন বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনে নিজের মনোনয়ন পত্র জমা দিয়েছেন এসইউসিআই প্রার্থী। বালুরঘাটে কেন্দ্রে প্রথম মনোনয়ন ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সংগঠনের পক্ষ থেকে এদিন বালুরঘাটে বিশাল মিছিল করে প্রশাসনিক ভবনে পৌঁছান নেতা কর্মীরা। মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসইউসিআই প্রার্থী বীরেন মহন্ত জানিয়েছেন, জনবিরোধী কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধেই তাদের লড়াই। বেকার সমস্যার সমাধান সহ একাধিক সমস্যা সমাধানে কাজ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *