বর্ধমান দূর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে রোড শো করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহর বর্ধমানের স্পন্দন কমপ্লেক্স গ্রাউন্ড থেকে পুলিশ লাইন পর্যন্ত রোড-শো এ অংশগ্রহণ করেন মমতা।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- রবিবার বিকালে বর্ধমান শহরের বুকে জি টি রোড ধরে তিনি হাঁটেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা দেশের প্রথম বিশ্বকাপ জয়ী ক্রিকেট টিমের সদস্য কীর্তি আজাদের সমর্থনে। বর্ধমান পুরসভা ভবনের কাছে থাকা স্পন্দন কমপ্লেক্স গ্রাউন্ড থেকে শুরু হয়ে এই পদযাত্রা শেষ হয় পুলিশ লাইন মাঠে। বলাই বাহুল্য মমতা রাজপথে নামা মানেই লক্ষাধিক মানুষের সমাগম। এদিন কার্যত রবি বিকালে জনস্রোতের সাক্ষী থাকতে থাকলো শহর বর্ধমান আর ঐতিহাসিক জি টি রোড।