মাঠে খেলতে এসে স্নান করতে গিয়ে ভাগীরথী নদীতে মর্মান্তিক পরিণতি হল এক প্রথম বর্ষের ছাত্রের,ঘটনার জেরে এলাকায় ছড়ালো তীব্র চঞ্চল্য,নিখোঁজ ওই ছাত্রের সন্ধান পেতে নামানো হল জেলা বিপর্যয় মোকাবেলা দপ্তরের একাধিক ডুবুরিকে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার নবদ্বীপ পৌরসভার দেয়ারাপাড়া গঙ্গার ঘাটে। তলিয়ে যাওয়া ঐ ছাত্রের নাম অয়ন রায়,বয়স ১৮। তার বাড়ি তেঘরিপাড়া কপালিপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানতে পারা যায়,ওই ছাত্র প্রতিদিনের মতো এদিন ফুটবল খেলতে কর্ম মন্দির মাঠে আসে । খেলা শেষ করে গঙ্গায় স্নান করতে নামে। সেইসময় কোনও ভাবে গঙ্গায় তলিয়ে যায় ওই ছাত্র । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের সদস্যরা পাশাপাশি নবদ্বীপ থানার পুলিশ ও বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা। দুপুরে ডুবুরি ও স্প্রিড বোর্ট নামিয়েও ওই ছাত্রের কোনও রকম খোঁজ পাওয়া যায়নি। ঘটনার জেরে পরিবারে নেমে আসে শোকের ছায়া।