স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে ফালাকাটায় এলেন জেলা শাসক আর বিমলা, জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী সহ অন্যান্য আধিকারিকরা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে ফালাকাটায় এলেন জেলা শাসক আর বিমলা, জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী সহ অন্যান্য আধিকারিকরা। রবিবার দুপুরে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করলেন আলিপুরদুয়ারের জেলা শাসক আর বিমলা। এদিন হাসপাতাল চত্বর জুড়ে সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা এবং রোগী পরিষেবার কোথাও কোন খামতি রয়েছে কি না। আরো নতুন কি পরিকাঠামো প্রয়োজন সেই সমস্ত বিষয়ে খোঁজখবর নেন জেলা শাসক।