অবশেষে দীর্ঘ ৬৫ ঘন্টা আপ্রান চেষ্টার পর একটি প্রাচীন বটগাছকে তার জায়গা থেকে তুলে নিয়ে গিয়ে অন্যত্র প্রতিস্থাপন করা সম্ভব হলো।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিন দিনাজপুর জেলায় এই প্রথম, একটি গাছ একটি প্রান এই আহব্বানকে সম্মান জানিয়ে অবশেষে দীর্ঘ ৬৫ ঘন্টা আপ্রান চেষ্টার পর একটি প্রাচীন বটগাছকে তার জায়গা থেকে তুলে নিয়ে গিয়ে অন্যত্র প্রতিস্থাপন করা সম্ভব হলো। দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসন, বালুরঘাট পুরসভা ও দীশারী সংকল্পর সহযোগীতায় শুক্রবার থেকে রবিবার টানা ৬৫ ঘন্টা ধরে তিনটি বড় ক্রেন ও একটি জেসিপি এবং মালদা থেকে নিয়ে আসা লম্বা ট্রলির সাহায্যে এদিন দুপুরে এই বটগাছটি তার জায়গা থেকে তুলে নিয়ে এসে বালুরঘাট ফরেস্টে প্রতিস্থাপন করা সম্ভবপর হলো।
গাছ থাকলে আমরা থাকব, গাছ থাকলে বেচে থাকবে এই সুন্দর পৃথিবী।গাছ একমাত্র প্রাকৃতিক পরিবেশ নির্মল ও সুস্থ্য রাখতে পারে। মানুষ ও প্রানীর বেচে থাকার রসদ জুগিয়ে থাকে এই গাছ।তাই আমাদের জীবনে গাছ আবশ্যিক।সেদিকে লক্ষ রেখেই আমাদের সমাজে গাছকে জীবনের মুল স্রোত বেচে থাকার জন্য একটি গাছ একটি প্রান

বালুরঘাট শহরের জেলার মুখ্য স্বাস্থ্য দফতরের কার্যালয়ের সামনে দীর্ঘ কয়েক দশক রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল এই প্রাচীন বট গাছটি। বয়সের ভারে তার ডালপালা ও অংগ কিছুটা দুর্বল ও ক্ষয়ে যাওয়ায় যে কোন সময় বড় সর দুর্ঘটনার কারন হত এই বটগাছটি। চলাচলকারি রাস্তায় দুর্ঘটনা এড়ানোর দিকে লক্ষ রেখেই প্রাচীন বটগাছটিকে প্রতিস্থাপন করা জরুরি হয়ে দেখা দেয়।
বিষয়টি নিয়ে জেলার পরিবেশ প্রেমী সংগঠন এব্যাপারে উদ্যোগী হয়। পাশাপাশি দক্ষিন দিনাজপুর জার্নালিস্টস ক্লাব ও এব্যাপারে জেলা প্রশাসন ও বালুরঘাট পুরসভার সাথে যোগাযোগ করে গাছটিকে প্রতিস্থাপনের ব্যাপারে সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানায়।জেলা প্রশাসন ও বালুরঘাট পুরসভা দক্ষিন দিনাজপুর জার্নালিস্টস ক্লাবের আবেদনে সাড়া দিয়ে জেলায় এই প্রথম একটি প্রাচীন গাছকে প্রতিস্থাপন করতে এগিয়ে আসে। সেই প্রতিস্থাপনে পরিবেশ প্রেমী সংস্থ্যাটিও হাত বাড়ায়।মুলত চারটি সংস্থ্যার উদ্যোগে কলকাতা থেকে আসা পরিবেশ প্রেমীদের গাছটিকে প্রতিস্থাপনের জন্য নানন ঔষুধী দ্বারা নার্সিং করার পর আজ তা তিন কিলোমিটার দূরে বালুরঘাট ফরেস্টে প্রতিস্থাপন করা হয়।