
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই হিলির ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় মাদক চোরা- কারবারীরা অতি সক্রিয়। গতকাল অর্থাৎ রবিবার বালুপাড়া বিওপি এলাকা থেকে 3700টি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিএসএফ। অন্যদিকে শ্রীরামপুর বিওপি এলাকা থেকে ১৯২ বোতল ফেয়ারডিল ও 89 বোতল ফেনসিডিল উদ্ধার করে বিএসএফ। তবে পৃথক দুটি ঘটনাতেই কাউকে গ্রেফতার করতে পারেনি বিএসএফ। পুরো ঘটনা খতিয়ে দেখছে সীমান্তে মোতায়েন 61 নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের জোয়ানরা । উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল ও ফেয়ারডিলের সর্বমোট বাজার মূল্য প্রায়
১৯ লক্ষ টাকা। এর মধ্যে 3700টি ইয়াবা ট্যাবলেটের মূল্য সাড়ে ১৮ লক্ষ ও ফেনসিডিল ও ফেয়ারডিলের মূল্য প্রায় পঞ্চাশ হাজার।
ঘটনার উপর কড়া নজর রাখছে বিএসএফ বলে সূত্রের খবর।
বালুপাড়া ও শ্রীরামপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট হিলি নিউজ বাংলা।











