পাঁশকুড়ায় তৃণমূলের বিজয়ের সম্মেলনের অনুষ্ঠানে এসে সভা মঞ্চে উই ওয়ান জাস্টিস স্লোগান দিলেন কুনাল ঘোষ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দলীয় ব্যানারে রবিবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মাইসোরার পাটনা হাই স্কুলে মাঠে এদের বিজয় সম্মেলনী অনুষ্ঠান হয়। সেখানে বক্তব্য দিতে উঠে কুনাল ঘোষ বলেন উই ওয়ান্ট জাস্টিস, আমরা আরজিকরেরও যেরকম জাস্টিস চাই সেরকম বানতলা জাস্টিস চাই। মা-বোনেদের সম্মান যারা লংঘন করবে তাদের গুলি করা উচিত নচেত ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত। আমরা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক ভাবেই বিচার হবে। পাঁশকুড়া এমনই মন্তব্য করেন কুনাল ঘোষ। পাশাপাশি তিনি আরো বলেন এই ধরনের অভিযুক্তদের গুলি করে দেয়া উচিত যেহেতু আমরা গণতন্ত্র রাজ্যে বসবাস করি তাই পুলিশ তদন্ত করেছে এখন তদন্তের ভার দেয়া হয়েছে সিবিআইকে সিবিআই তদন্ত করে দোষীদের অবিলম্বে শাস্তি দিক এটাই আমরা আশা রাখছি।