শীত পড়তেই অশ্লীল নাচ ও জুয়ার রমরমা কুমারগঞ্জে।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শীত পড়তে না পড়তেই উষ্ণতার ছড়াছড়ি l নিয়মমাফিক প্রতি বছর দুর্গাপুজোর পর থেকে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানা এলাকায় চালু হয় অশ্লীল নাচের আসর ,সাথে জুয়া l অর্ধনগ্ন মেয়েদের নাচিয়ে পয়সা কামাই l দূরদূরান্ত থেকে জুয়াড়িরা ছুটে আসেন l প্রশাসন জানে না , না জেনেও- না জানার অভিনয় করছেন তার সদুত্তর পাওয়া মুশকিল l গ্রামগঞ্জের বহু লোক জুয়ার প্রলোভনে যেমন সর্বশান্ত হচ্ছেন ,ঠিক তেমনি অর্ধনগ্ন মেয়েদের অশ্লীল নাচ ও অঙ্গভঙ্গি সামাজিক,সাংস্কৃতিক সভ্য পরিবেশকে নষ্ট করছে বলে অনেকের অভিযোগ l অভিযোগ স্থানীয় এলাকার কিছু সিভিকের মাধ্যমে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে অলিখিত অনুমতিতেই এসব চলছে l এলাকাবাসীর দাবি এই অপসংস্কৃতি থেকে মুক্তির l