বিশ্ব এইডস দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য রেলির আয়োজন করা হলো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গতকাল ছিল বিশ্ব এইডস দিবস। কিন্তু গতকাল রবিবার সরকারি ভাবে অফিস কাচারি বন্ধ থাকায় দোসরা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য রেলির আয়োজন করা হলো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস সহ অন্যান্যরা। বালুরঘাট কালেক্টরী মোড় থেকে শুরু হয়ে গোটা বালুরঘাট প্রদক্ষিণ করে। এবং সাধারণ মানুষকে এইডস সম্পর্কে সচেতন করে ।