ট্রাফিক সচেতনতা প্রোগ্রাম করে পূর্ব মেদিনীপুর জেলায় দুর্ঘটনার হার অনেক কমেছেঃঃ ট্রাফিক অ্যাডিশনাল এসপি।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ট্রাফিক সচেতনতা প্রোগ্রাম করে পূর্ব মেদিনীপুর জেলায় দুর্ঘটনার হার অনেক কমেছেঃঃ ট্রাফিক অ্যাডিশনাল এসপি।
সেভ ড্রাইভ সেভ লাইফের সচেতনতা প্রোগ্রাম করে পূর্ব মেদিনীপুর জেলায় দুর্ঘটনার হার অনেক কমেছে, গতবারে তুলনায় এ বছর পাঁচ থেকে সাত পার্সেন্ট কমেছে । হলদিয়া সেভ লাইফ সেভ ড্রাইভের প্রোগ্রামে এসে এমনটাই জানালেন ট্রাফিক বিভাগের অ্যাডিশনাল এসপি শ্যামল কুমার মন্ডল । প্রতিনিয়ত ট্রাফিক পুলিশ রা বিভিন্ন জায়গায় সেভ লাইফ সেভ ড্রাইভের সচেতনতামূলক প্রোগ্রাম করে থাকে। তার অঙ্গ হিসাবে আলো ও আইটিআই হলদিয়ার উদ্যোগে সেভ লাইফ সেভ ড্রাইভ ও অ্যানিমেল সেভ প্রোগ্রাম সোমবার দুপুরে অনুষ্ঠিত হলো হলদিয়ার আইটিআই কলেজে । হলদিয়া ট্রাফিক এবং এনিম্যাল লাভার্স এসোসিয়েশন দুর্গাচকের যৌথভাবে সচেতনতার বার্তা তুলে ধরে ।দুর্গাচক আইটিআই কলেজের ছাত্র-ছাত্রীরা সেভ লাইফ সেভ ড্রাইভ সুবিশাল পদযাত্রা করে আইটিআই মাঠ থেকে দুর্গাচক পর্যন্ত । রাস্তায় গাড়ি চালাতে গেলে এবং রাস্তায় পথ চলতে গেলে কতটা সতর্কতা নিতে হয়, সেই বিষয়ে সতর্কতার বার্তা দিলেন ট্রাফিক পুলিশ । এছাড়াও আইটিআই কলেজের ছাত্র-ছাত্রীদের সাইবার ক্রাইম নিয়ে সচেতন করলেন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাফিক অ্যাডিশনাল এসপি শ্যামল কুমার মন্ডল , হলদিয়া ট্রাফিক ওসি সঞ্জয় দেবনাথ ,ট্রাফিক অফিসার রানা ব্যানার্জী,অ্যানিমেল লাভারসের চৈতালি মজুমদার ,শিবনাথ সরকার,মনিমালা করন প্রমূখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *