
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- যাদবপুর কান্ডে প্রতিবাদে সোমবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। এদিকে এই ধর্মঘট বানচাল করতে রাস্তায় নেমেছে তৃণমূল ছাত্র পরিষদ। এদিন সকাল সাড়ে নয়টায় বালুরঘাট বাস স্ট্যান্ড চত্বরের পিকেটিং করে তৃণমূল ছাত্র পরিষদ। এরপর বালুরঘাটের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে ঘুরে দেখেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। পাশাপাশি তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কলম প্রদান করে। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর জুড়ে রয়েছে পর্যাপ্ত পুলিশ। যদিও এসএফআইয়ের তরফে জানানো হয়েছে আজ শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের সামনে এই ধর্মঘট অনুষ্ঠিত হবে।












Leave a Reply