
নিজস্ব সংবাদদাতা, মালদা—-আবাস যোজনায় ২০ হাজার টাকা কাটমানি নেওয়ার পর ফের ১০ হাজার টাকা কাটমানি দাবী। আর দাবী মতো কাটমানি দিতে না চাওয়ায় এক উপভোক্তার ছেলেকে মারধর। বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্যদের ইন্ধনে মারধরের অভিযোগ উঠল মারধরের অভিযোগ উঠল তার অনুগামীদের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার ঋষিপুর অঞ্চলের দেবীনগর এলাকায়। ঘটনায় অভিযোগকারী সারিয়ান চৌধুরীর অভিযোগ, বাংলার আবাস যোজনায় তাদের নাম রয়েছে। নাম আসার পরপরই বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্য গোবিন্দ চৌধুরীর কথা মতো তার লোকজন ২০ হাজার টাকা দাবী করেন। এবং দাবী মতো টাকা না পেলে আবাস যোজনার তালিকা থেকে বাদ দেওয়ার হুমকি দেয়। সেই হুমকিতে তারা ভয় পেয়ে বাড়ির ছাগল বেঁচে তাদের ২০ হাজার টাকা দেন। এরপর আবাসের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ঢুকে। সেই টাকায় বাড়ির কাজ শুরু করেন। কিন্তু কাজ শুরু করার পর সম্প্রতি তারা আরও ১০ হাজার টাকা দাবী করেন। যার প্রতিবাদ করেছিলেন তিনি। আর প্রতিবাদ করাতেই মঙ্গলবার বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্য গোবিন্দ চৌধুরীর ইন্ধনে তার লোকজন তাকে বেধড়ক মারধর করেন। তাই তিনি গোটা ঘটনা জানিয়ে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ে করে সঠিক বিচার দাবী ‘করেন।এই গোটা বিজেপির কড়া সমালোচনা করেছেন হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি কিন্তু মুর্মু। তিনি অভিযোগ করে বলেন, কেন্দ্রের বিজেপি সরকার সাধারণ মানুষকে কিছু দেয়না। উল্টে বাংলার বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে বিজেপির লোকজন জোর করে তোলাবাজি করছে। যা বাংলায় চলতে দেওয়া যাবেনা। তাই এই ঘটনার তিনি কড়া ভাষায় নিন্দা করছেন।যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য গোবিন্দ চৌধুরী। তার দাবী এই এলাকায় বিজেপির শক্তিশালী সংগঠন রয়েছে। সেই সংগঠনকে দুর্বল করতে তৃণমূল চক্রান্ত করছে। চক্রান্ত করে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।












Leave a Reply