
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ- একই ভোটার কার্ড বা এপিক নম্বরে একাধিক রাজ্যের ভোটারের নাম থাকছে কিভাবে তা নিয়ে প্রশ্ন তুলে দেশের নির্বাচন কমিশন কে ইতিমধ্যেই কাঠগড়ায় তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল সুপ্রিমোর নির্দেশে এই নিয়ে রাজ্যজুড়ে ভুতুরে ভোটার খোঁজার কাজে মাঠে নেমে পড়েছেন তৃণমূল শিবিরে নেতা থেকে শুরু করে মন্ত্রী, চেয়ারম্যান কাউন্সিলরগণ ও সর্বস্তরে তৃণমূল নেতৃত্ব। তারি মাঝে খবর শোনা গেল রাজ্যের মন্ত্রী তথা দক্ষিণ দিনাজপুরের বর্ষীয়ান তৃণমূল নেতৃত্ব বিপ্লব মিত্রের স্ত্রীর ভোটার এপিক ব্যবহার করছে গুজরাটের এক প্রবীণ নাগরিক। ইতিমধ্যেই এ রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। বৃহস্পতিবার ভুতুড়ে ভোটার খুঁজতে মাঠে নেমেছেন বালুরঘাট পৌরসভার ২ নং ওয়ার্ড স্থানীয় কাউন্সিলর। যদিও তৃণমূল কাউন্সিলর এর দাবি তার ওয়ার্ডে দুটি বুথে ইতিমধ্যে তিনজনকে সনাক্ত করা গিয়েছে যাদের ভোটার এপিক নম্বর গুজরাটের তিনজন ব্যক্তির সাথে মিলে গিয়েছে। বাকি চিহ্নিতকরণ চলছে। এদিন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নিজ ওয়ার্ডে একাধিক বাড়ি ঘুরে তাদের আশ্বস্ত করে ভুতুড়ে ভোটার সম্পর্কে। বাড়ি বাড়ি গিয়ে ভুতুড়ে ভোটার সম্পর্কে ও বিজেপি মানুষকে ভুল বুঝিয়ে যেভাবে ভোটে জয়লাভ করেছে সে সম্পর্কে জানায় বিস্তারিত। পাশাপাশি এদিন যাদের ভোটার এপিক নম্বর নিয়ে সমস্যা রয়েছে তাদের আশ্বস্ত করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর “ভয় পেতে হবে না সব ঠিক হয়ে যাবে, এটা বিজেপির চক্রান্ত। মাননীয়া মুখ্যমন্ত্রী আছেন আমাদের সঙ্গে।” সাধারণের বাড়ি বাড়ি গিয়ে মোবাইল ফোনের সাহায্যে চিহ্নিতকরণ করা হচ্ছে ভুতুড়ে ভোটার যদিও এদিন তিনজনকে সনাক্ত করা গিয়েছে বলে জানা যায়। বাড়ি বাড়ি গিয়ে সকলকে নিজ ভোটার এপিক নম্বর চেক করার কথা বলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। এদিন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে উপস্থিত ছিলেন ওয়ার্ডের নেতৃত্ববিন্দ।












Leave a Reply