
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : কৃষকদের ধান-পাট চাষের পাশাপাশি সবজি চাষে আগ্রহী করে তুলতে উদ্যান পালন বিভাগের উদ্যোগে দু’দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে। গতকাল বালুরঘাটের বালুছাড়া সভাগৃহে এই কর্মশালার উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণ। উপস্থিত ছিলেন সভাধিপতি চিন্তামনি বিহা সহ অন্যান্য আধিকারিকরা।
১৮ ও ১৯ মার্চের এই কর্মশালায় জেলার শতাধিক কৃষক অংশগ্রহণ করেছেন। বিশেষজ্ঞরা আধুনিক উদ্যানপালন প্রযুক্তি, লাভজনক সবজি চাষ এবং সরকারি সহায়তা নিয়ে আলোচনা করেন। কৃষকদের আয়ের বিকল্প পথ প্রসারের লক্ষ্যে এই কর্মশালা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বাইট রাজীব দাস জেলা উদ্যান পালন বিভাগের আধিকারিক












Leave a Reply