
দঃ দিনাজপুর, বুনিয়াদপুর :- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য কৃষিজ বিপণন বিভাগের উদ্যোগে বুনিয়াদপুরে নবনির্মিত রিটেল কমপ্লেক্সে দৈনিক বাজারের স্থানান্তরিত করণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল সোমবার। এই কমপ্লেক্সের চাতাল গুলোতে আগামী দিন থেকে দৈনিক খুচরো কৃষিজ পণ্য বিক্রেতা ও ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা ব্যবসা করতে পারবেন।
এদিন এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দক্ষিণ দিনাজপুর জেলাশাসক বিজিন কৃষ্ণা( আই এ এস) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর বিধানসভা বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। এদিন আরএমসির পক্ষ থেকে প্রত্যেক ব্যবসায়ীকে চাতালের নিজ নিজ স্থান বিতরণ করা হয়, আগামী দিন থেকে তারা দোকান নিয়ে বসবেন।
রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের প্রচেষ্টায় বুনিয়াদপুর পৌর এলাকায় আরএমসি কর্তৃক এই মার্কেট কমপ্লেক্স টি নির্মাণ হয়। এই মার্কেট কমপ্লেক্স এ মোট ৪৪ টি দোকানঘর, ৬টি চাতাল এবং ২টি কমিউনিটি হল রয়েছে। এ প্রকল্পে আনুমানিক ১৩ কোটি টাকা খরচ করা হয়েছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,গঙ্গারামপুর মহকুমা শাসক, বংশীহারী সমষ্টি উন্নয়ন আধিকারিক,বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার সহ অনেকেই।












Leave a Reply