দীর্ঘ দুমাস ধরে আত্রেয়ী নদীর সদর ঘাটে পরে রয়েছে লক্ষ প্রদীপের স্তুপ, কাঠগড়ায় দক্ষিণ দিনাজপুর জেলা গেরুয়া শিবির।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট ঃ- দীর্ঘ দুমাস ধরে আত্রেয়ী নদীর সদর ঘাটে পরে রয়েছে লক্ষ প্রদীপের স্তুপ। কাঠগড়ায় দক্ষিণ দিনাজপুর জেলা গেরুয়া শিবির। কর্মসূচির পর ব্যবহৃত প্রদীপগুলি সরানোর নৈতিক দায়িত্ব বিজেপি ছিল বলেই মত প্রকাশ বালুরঘাট পুরসভা কর্তৃপক্ষর। এদিকে, নিদিষ্ট কর্মসূচির পর সাঁফাই করে প্রদীপগুলি একত্রিত করে নিজেদের দায়িত্ব পালন করেছে বলে দাবি বিজেপির। প্রদীপ নিয়ে তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভা এবং বিজেপির দড়ি টানাটানি নিয়েই এখন চরম বিতর্ক বালুরঘাটে।
অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষ্যে এবারও ২২ জানুয়ারি বালুরঘাটের আত্রেয়ী নদীর সদর ঘাটে রাম পূজন, যজ্ঞ অনুষ্ঠান এবং সন্ধ্যায় লক্ষ প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করেছিল বিজেপি। মুলত, বালুরঘাটে সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে রাম লালার পূজন ও সন্ধ্যা আরতির আয়োজন করা হয়। পরদিন ওই নদীঘাটে সাঁফাই অভিযানে নামেন দলের নেতা কর্মীরা। নদীঘাটের বেশ কয়েকটি জায়গায় ব্যবহৃত প্রদীপগুলোকে স্তুপ করে রাখা হয়। কিন্ত গত দুমাসেও সেই স্তুপ সরানো হয়নি। ফলে পরিবেশ দূষণ রোধ কিংবা স্বচ্ছ ভারত পরিকল্পনা কার্যত ব্যর্থ বলে অভিযোগ। এই ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে জেলা তৃণমূল। পাল্টা সরব বিজেপি।
জষনু নিয়গী নাট্য ব্যক্তিত্ব
মহেশ পারেক বালুরঘাট মিনিউসিপালটির পৌর পরিষদ সদস্য
বাপি সরকার বিজেপি জেলা কমটির সদস্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *